কক্সবাজারে বিশেষ অভিযানে গ্রেফতার ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১১ জুলাই ২০১৭
প্রতীকী ছবি

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাতে ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন মামলার এসব আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আবুল আজিম (৩৪), দেলোয়ার হোসেন (৪৯), আবুল কালাম (২৮), আয়াছুর রহমান (৪৫), মো. ইসমাইল (৫০), মো. ওমর ফারুক (২৮), মো. সালমান (২৪), মো. আবদুল্লাহ (২৮), আলী হাসান (৩০) ও মো. হাসান।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ছিল। পলাতক এসব আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। 

বিধি মোতাবেক তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। থানার বিভিন্ন অফিসারদের সমন্বয়ে গঠিত টিম গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।