চট্টগ্রামে পেট্রলবোমা ও ককটেলসহ যুবক আটক


প্রকাশিত: ১০:৪৯ এএম, ২৩ মে ২০১৫

চট্টগ্রামের খুলশী থানাধীন ওয়্যারলেস তালতলা এলাকা থেকে তিনটি পেট্রলবোমা ও দুইটি ককটেলসহ আমীর মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়।

খুলশী থানার উপ পরিদর্শক আনসারুল করিম জানান, তালতলা এলাকা থেকে পালানোর সময় একটি চিপাগলিতে ঢুকে গেলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে পেট্রলবোমা ও ককটেল উদ্ধার করা হয়।

আটক আমীর জানান, তিনি নিজে পেট্রলবোমা ও ককটেল তৈরি করেছেন। আটক আমির মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার জানু মিয়ার ছেলে।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।