নবীগঞ্জের সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ১১:৪৫ এএম, ২৩ মে ২০১৫

হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এটিএম নুরুল ইসলাম খেজুর আর নেই। শনিবার সকাল সাড়ে ৯ টায় সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল­াহি ... রাজিউন)।

এটিএম নুরুল ইসলাম খেজুর নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জ সময়, দৈনিক খবর, যুগভেরী, প্রতিদিনের বাণী’র নবীগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা শাহী ইদগাহ ময়দান প্রাঙ্গণে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত সোমবার (১৮ মে) এটিএম নুরুল ইসলাম খেজুর উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে ব্রেইনস্ট্রোক করেন। সিলেট রাগিব-রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকাল সাড়ে ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ছামির মাহমুদ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।