বরিশালে কষ্টিপাথরের মূর্তিসহ ২ যুবক আটক


প্রকাশিত: ১০:৩১ এএম, ২৪ মে ২০১৫

বরিশালের উজিরপুর উপজেলার গাববাড়ি এলাকা থেকে তিন কোটি পাঁচ লাখ টাকা মূল্যের দুটি কষ্টিপাথরের মূর্তিসহ দুই যুবকে আটক করেছে র‍্যাব-৮। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৮ এর কর্মকর্তারা।

আটকরা হলেন, গাববাড়ি এলাকার মৃত আ. সত্তার গোমস্তা তার ছেলে ইমতিয়াজ আহম্মেদ গোমস্তা (২৯) ও উপজেলার শাকরাল এলাকার মো. আলী আকবর ঢালীর ছেলে মো. আলমগীর হোসেন ঢালী (২৬)।

র‍্যাব-৮ এর ক্যাপ্টেন আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গাববাড়ি এলাকার ইমতিয়াজের বাড়িতে অভিযান চালায় র‍্যাব সদস্যরা। এ সময় তার খাটের নিচ থেকে ৪৩ কেজি ৫০০ গ্রাম ওজনের শ্বেত কষ্টিপাথরের গরুর মূর্তি এবং ৬২ কেজি ওজনের একটি কালো রংয়ের গোলাকৃতি কষ্টিপাথরসহ তাদের আটক করা হয়।

উদ্ধারকৃত দুটি কষ্টিপাথরের আনুমানিক মূল্য তিন কোটি পাঁচ লাখ টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান ক্যাপ্টেন বাশার।

সাইফ আমীন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।