গোপালগঞ্জে নারীর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২৭ মে ২০১৫

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে মাজেদা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মাজড়া বাজারে ডা. আমিরুল ইসলাম জাফরের চেম্বার থেকে ওই  নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে ডা. আমিরুল ইসলাম জাফর পলাতক রয়েছেন।

নিহত মাজেদা বেগম কাশিয়ানী উপজেলার তিতা গ্রামের জাহিদ হায়দারের স্ত্রী।

কাশিয়ানী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানিয়েছেন, ডা. আমিরুল ইসলাম জাফর কাশিয়ানী উপজেলা পবিবার পরিকল্পনা অফিসে সেকমো চিকিৎসক হিসেবে মাজড়া এলাকায় কর্মরত। নিহত মাজেদা বেগম কয়েকদিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি আমিনুল ইসলাম জাফরের কাছে বেশ কিছু টাকা পেতেন। মঙ্গলবার রাতের যে কোনো সময় তিনি টাকার আনার উদ্দেশ্যে ওই ডাক্তারের চেম্বারে গিয়েছিলেন। ঘটনাস্থলের পরিবেশ পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম মরদেহ উদ্ধারের খবরটি নিশ্চিত করে বলেছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ না হলে মৃত্যুর কারণ বা ওই মহিলা ধর্ষণের শিকার হয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এসএম হুমায়ূন কবীর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।