গুলশান এলাকায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহেল (৩৮), মো. শাহীন (২৪), মো. মোবারোক (৪৪), মো. মিজান হোসেন (২৭), রাকিব হাসান (২০), তামিরুল ইসলাম (৩৩), মো. একরামুল হক (২৯), মো. শাহাদাত হোসেন, সোহাগ আলী (৩৫), ইমরুল হাসান (৩০), মো. কুরবান আলী (৩৫), আব্দুর রহিম (২০), মো. সোহাগ (২০), মো. হাবিব (২৭), সৈয়দ আলী আকবর চঞ্চল (৪০), মো. রানা (৩০), মো. আশরাফুল (২৫), মো. ইমরান (৩৭), মো. আব্দুস সালাম দীপু (৩২), মো. ইউনুস (৪৪), মেহেদী হাসান (৩০), মো. ফিরোজ সরদার (২৫), মিজানুর রহমান (৪০), মো. রাসেল খান (৩৩), শায়ন আহমেদ (৩১), আকবর হোসেন বাপ্পী (৩৫), মো. আনিছুজ্জামান (৩৪), মো. জহিরুল ইসলাম (২৫), মো. ফয়সাল (৩১) ও মোসা. রিমি আক্তার (৩৪)।
গুলশান থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, শুক্রবার গুলশান থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩০ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।
কেআর/এনএইচআর