১১ দফা দাবিতে রংপুরে বাকশিস’র মানববন্ধন


প্রকাশিত: ০৭:৪৩ এএম, ২৮ মে ২০১৫

শিক্ষা জাতীয়করণ, নতুন জাতীয় বেতন স্কেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত অনার্স, মাস্টার্স পাঠদানকারী কলেজের শিক্ষকদের এমপিওভুক্তি ও ডিগ্রি কোড ছাড়করণসহ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ১১ দফা পূরণের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি রংপুর জেলা শাখা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আধা ঘণ্টার মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের রংপুর জেলার আহ্বায়ক ও বাকশিসের সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সহ-সভাপতি অধ্যক্ষ জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোমিনুল ইসলাম, মহিলা সম্পাদিকা অধ্যক্ষ মনজু আরা পারভীন।

বক্তারা আসন্ন বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদানের আশা ব্যক্ত করে তাদের দাবিসমূহ মেনে নিতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানান। পরে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব-উল-করিম (সার্বিক) বাকশিসের দাবি সম্বলিত একটি স্বারকলিপি গ্রহণ করেন।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।