অকৃতকার্য ২ পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা


প্রকাশিত: ০৩:১৩ এএম, ৩১ মে ২০১৫
প্রতীকী ছবি

এসএসসি পরীক্ষায় কৃতকার্য হতে না পেরে যশোর সদর উপজেলার সনিয়া খাতুন ও পলি সরকার নামে দুই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। সনিয়া নারাঙ্গালী ও পলি মাহিদিয়া এলাকার বাসিন্দা।

যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, পলি সরকার মাহিদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু প্রকাশিত ফলাফলে সে অকৃতকার্য হওয়ায় ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। তাকে উদ্ধার করে শনিবার সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে, একই কারণে নারাঙ্গালী দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয়া সনিয়া খাতুন নিজ বাসভবনে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকেও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসক সামসুল ইসলাম দোদুল জানিয়েছেন, সনিয়া ও পলি সরকারের গলা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এখনো বিপদমুক্ত নয়।

মিলন রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।