বরিশালে আগ্নেয়াস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আটক ডাকাতরা হলেন, উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের মনু মীরের ছেলে মো. শাহাদাত মীর (৫০) ও মধূ হাওলাদারের ছেলে মো. শুক্কুর হাওলাদার (৩২)।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জাগো নিউজকে জানান, শনিবার বিকেলে একটি গরু চুরির ঘটনায় শাহাদাতকে আটক করা হয়। তার দেয়া তথ্যমতে শনিবার মধ্যরাতে শাহাদাতের বাড়ি থেকে একটি ওয়ান শুটারগান এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আর শাহাদাতের সহযোগি শুক্কুরের বাড়ি থেকে উদ্ধার হয় রাম দা`সহ দেশীয় অস্ত্র।
ওসি আরো জানান, এদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে বিমান বন্দর, বাকেরগঞ্জ, বাউফল ও পটুয়াখালী থানা মিলিয়ে এক ডজন মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক মামলা হয়েছে তাদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায়।
সাইফ আমীন/এমজেড/পিআর