চকরিয়ায় বন্যহাতির আক্রমণে কৃষক নিহত


প্রকাশিত: ১০:৪৮ এএম, ৩১ মে ২০১৫
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে আব্বাস আহমদ (৬৬) নামের এক কৃষক নিহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর সুরাজপুর চেয়ারম্যান পাড়া এলাকায় এ ঘটনা এ ঘটে। নিহত আব্বাস আহমদ ওই গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম জাগো নিউজকে বলেন, আব্বাস ঘুম থেকে উঠে বাড়ির পাশে মসজিদে ফজরের নামাজ আদায় করতে যাচ্ছিলেন। এ সময় হাতির আক্রমণে তিনি নিহত হন।

তিনি আরো জানান, এই এলাকায় দীর্ঘদিন ধরে বন্যহাতির তাণ্ডব চলছে। আর এ কারণে এলাকার লোকজন সব সময় আতঙ্কে থাকেন। বনবিভাগকে এ ব্যাপারে বারবার বলা হলেও তাঁরা হাতি তাঁড়াতে কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।