টেকনাফে ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২


প্রকাশিত: ১০:৪৬ এএম, ০১ জুন ২০১৫

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও মোটর সাইকেলসহ দু`জনকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে উপজেলার হ্নীলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জাগো নিউজকে জানান, লেদা বিওপি চৌকির নায়ক সুবেদার তারা মিয়ার নেতৃত্বে বিজিবি সদস্যরা হ্নীলা ইউনিয়েন লেদা এয়ারটেল টাওয়ারের সামনে থেকে মোটর সাইকেলসহ দু`জনকে আটক করে। তল্লাশির পর তাদের কাছ থেকে ৯ হাজার ৯২০ পিস ইয়াবা, নগদ ৩ লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়।

আটকরা হলেন, টেকনাফ হ্নীলা পশ্চিম লেদা এলাকায় মৃত আবুল কাশেমের ছেলে মো. আফসার কামাল (২২) ও আলীখালী এলাকার ইসলাম মিয়ার ছেলে মো. রশিদ (১৮)। ইয়াবা ও নগদ টাকাসহ আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সায়ীদ আলমগীর/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।