সন্তানকে বাঁচাতে সাংবাদিক বাবার আর্তনাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২:২৫ পিএম, ১১ আগস্ট ২০১৭

দি এশিয়ান এইজ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ মনির হোসেনের একমাত্র সন্তান নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র মিনহাজুল আবেদীন (২০) দীর্ঘদিন যাবৎ ব্লাড ক্যন্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমানে ভারতের ভেলোরে অবস্থিত ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের (সিএমসি ভেলোর) হোমাটোলজি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা চলছে। তার হাসপাতাল আইভি নম্বর ৮৭৪২২৮ জি।

ভারতীয় বিশেষজ্ঞ ডাক্তারের মতে দ্রুত তার বোনমেরু ট্রান্সপ্লান্ট করতে হবে। এতে প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন।
ইতোমধ্যে বাংলাদেশে ও ভারতে তার চিকিৎসা বাবদ প্রায় ১২ লাখ টাকা খরচ হয়েছে। একমাত্র সন্তানের জীবন বাঁচাতে অসহায় সাংবাদিক বাবার আর্থিক সংকট থাকায় তার চিকিৎসা ব্যয় চালানো সম্ভব হচ্ছে না। ফলে তিনি দেশের বিত্তশালী ও দানশীল মানুষগুলোর কাছে সহায়তার হাত বাড়িয়েছেন।

সকলের আর্থিক সহযোগিতা ও দোয়ায় তার একমাত্র সন্তান ফিরে পেতে পারে নতুন জীবন আর পুনরায় ফিরে যেতে পারে তার প্রিয় বিদ্যাঙ্গনে। যদি কেউ এই অসহায় বাবার পাশে দাঁড়াতে চান তাহলে মোহাম্মদ মনির হোসেন, সঞ্চয়ী হিসাব নং ১২৮.১০১.৪২৬ ডাচ বাংলা লিঃ, শিমরাইল শাখা, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ অথবা বিকাশ মোবাইল নং ০১৭১১৬৬৩৪৪৮ (পার্সোনাল) এ পাঠাতে পারেন।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।