ছাত্রই পেটালেন শিক্ষককে!


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০২ জুন ২০১৫
প্রতীকী ছবি

গোপালগঞ্জে নকল করতে বাধা দেয়ায় সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ কেন্দ্রের শিক্ষক আবু সাঈদকে মারপিট করেছেন ছাত্ররা। তিনি সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের ইসলামের শিক্ষা বিভাগের সহকারি অধ্যপক।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ওই কলেজের সমানের ব্রিজের ওপর এ মারপিটের ঘটনা ঘটে।  আহত ওই শিক্ষকেকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সুব্রত বিশ্বাস নামে এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছাত্র সরকারি বঙ্গবন্ধু কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র। তিনি মুকসুদপুর উপজেলার ইন্দুহাটি গ্রামের দুলাল বিশ্বাসের ছেলে।

কলেজের অধ্যক্ষ অশোক কুমার বিশ্বাস জানিয়েছেন, মঙ্গলবার এইচএসসি পরীক্ষার উচ্চতর গণিত পরীক্ষায় সুব্রত বিশ্বাস অসাদুপায় অবলম্বন করায় ওই পরীক্ষা কক্ষে দায়িত্বরত শিক্ষক আবু সাইদ তার উত্তরপত্র কেড়ে নেন। পরে তাকে পরীক্ষার হল থেকে বের করে দেয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই পরীক্ষার্থী তার ৪/৫ জন সঙ্গী নিয়ে কলেজ গেটের সামনে তাকে বেদম মারপিট করে। এতে ওই শিক্ষক আহত হন। ওই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে বলেও তিনি জানান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত সুব্রত বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলানো হচ্ছে।

এস এম হুমায়ুন কবীর/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।