মহেশখালিতে অস্ত্রসহ যুবক গ্রেফতার


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ০২ জুন ২০১৫

কক্সবাজারের মহেশখালিতে একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ মোহাম্মদ হুমায়ুন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই এলাকার আবদুল মোনাফের ছেলে। গ্রেফতার যুবক চিহ্নিত ডাকাত বলে দাবি করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কালামারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামে এ অভিযান চালানো হয়।

মহেশখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জাগো নিউজকে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।

সায়ীদ আলমগীর/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।