কারখানার ভেতরে নিরাপত্তা কর্মী খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:০৭ এএম, ১৫ আগস্ট ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী শিল্প এলাকার মরকুনে একটি প্লাস্টিক কারখানার ভেতরে দায়িত্ব পালনরত অবস্থায় এক নিরাপত্তা কর্মী খুন হয়েছেন। তার নাম ইদ্রিস (৫০) তার বাড়ি নওগাঁ জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মরকুন এলাকায় হাতিম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কারখানায় ইদ্রিস আলী নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন। সোমবার রাতের শিফটে দায়িত্ব পালন করার সময় ওই কারখানার পেছনে একটি সিঁড়িতে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মঙ্গলবার সকালে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায় কারখানার লোকজন।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ফেলে রেখে গেছে।

টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আমিনুল ইসলাম/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।