গোপালগঞ্জে চন্দ্রনাথ বসুর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত


প্রকাশিত: ০৬:১৮ পিএম, ০২ জুন ২০১৫

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়ায় অসাম্প্রদায়িক ন্যায়ভিত্তিক সমাজ গড়ার কারিগর, শ্রী কৃষ্ণ কলেজের প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ ও ফরিদপুরের গান্ধী বলে খ্যাত চন্দ্রনাথ বসুর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে চন্দ্রনাথ বসু সেবা সংঘের উদ্যোগে রামদিয়া কলেজ রোডে প্রয়াত অনিল কৃষ্ণ রায়ের বাড়ী আঙ্গীনায় স্মৃতিচারণ, আলোচনা সভা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৪ দলীয় জোট ও কমিউনিস্ট কেন্দ্রের কেন্দ্রীয় যুগ্ম  সাধারন সম্পাদক ডাঃ অসিত বরণ রায়। বিশেষ অতিথি ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইদ্রিস আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক শরীফ সোহরাব হোসেন ও কাশিয়ানী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ খাজা নেওয়াজ।

বিশিষ্ট সমাজ সেবক বিরল চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রামদিয়া শ্রী কৃষ্ণ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্ফাুর রহমান খান, সমাজসেবক সিরাজুল হক মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মশিউর রহমান ও চন্দ্রনাথ বসু সেবা সংঘের সাধারণ সম্পাদক ডাঃ নিহার রঞ্জন বিশ্বাস প্রমূখ।

বক্তরা চন্দ্রনাথ বসুর কর্ম আদর্শ ও দেশ প্রেমের চেতনাকে ধারণ করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়া তার আগামী মৃত্যুবার্ষিকীতে দু’দিন ব্যাপী চন্দ্র বসু মেলা আয়োজনের ঘোষনা দেন।

অনুষ্ঠানে দূর দুরান্ত থেকে হাজার হাজার নারী পুরুষ যোগ দেন এবং তার প্রতিকৃৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এস.এম.হুমায়ূন কবীর/এআরএস

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।