‘বঙ্গবন্ধু স্বাধীন একটি দেশ দিয়েছেন আমাদের’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৫ আগস্ট ২০১৭

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য বছরের পর বছর জেলে কাটিয়েছেন। আর এদেশের মানুষকে উপহার দিয়েছেন বাংলাদেশ নামক স্বাধীন একটি ভূ-খণ্ড।

মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পৌরসভা মিলনায়তনে আলোচনা, দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, জাতির জনককে সপরিবারে হত্যার ঘটনা বাঙালি জাতির জন্য একটি কলঙ্কিত অধ্যায়। ’৭১ এ স্বাধীনতা লাভের পর এদেশ খাদের কিনারায় ছিল। বঙ্গবন্ধু সেখান থেকে বাংলার মানুষকে তুলে এনে বাঙালি জাতির ভাগ্য উন্নয়নের কাজ করে গেছেন। আর সেই মহান নেতাকে সপরিবারে হত্যা! বিশ্বে আর কোথাও এমন কলঙ্কিত ঘটনা ঘটেনি।

কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির আবু খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহআলম দেওয়ানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, সদস্য ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, কামাল উদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সিজু প্রমুখ।

আব্দুর রহমান আরমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।