কুমিল্লায় প্রাইভেটকারের চাপায় ফুফু-ভাতিজি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১৮ আগস্ট ২০১৭
প্রতীকী ছবি

কুমিল্লায় প্রাইভেটকারের চাপায় খাদিজা আক্তার (২৫) ও জান্নাতুল ফেরদাউস (৫) নামে দুইজন নিহত হয়েছে। কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে ফুফু-ভাতিজি বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর কাপ্তানবাজার এলাকায় একটি গলির বাসা থেকে খাদিজা আক্তার তার ভাতিজি জান্নাতুল ফেরদাউসকে সঙ্গে নিয়ে রাস্তায় বের হচ্ছিলেন। গলিপথ থেকে রাস্তায় ওঠার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে তাদের মৃত্যু হয়।

কুমিল্লার কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

কামাল উদ্দিন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।