শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রকৌশলীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৫১ এএম, ১৯ আগস্ট ২০১৭

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আসাদুজ্জামান সাদি (২৪) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান সাদি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মিহিরকান্দা গ্রামের মনিরুজ্জামানের ছেলে। তিনি দক্ষিণ ভাংনাহাটি গ্রামের নয়ন মিয়ার ভাড়া বাড়িতে বসবাস করে পৌর এলাকার ইউনিলায়েন্স কারখানায় প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।

নিহত প্রকৌশলীর সাথে একই রুমে থাকা ইউনিলায়েন্স কারখানার ল্যাব সহকারী নাইম ইসলাম জানান, সকালে অফিসে যাওয়ার প্রস্তুতি নিতে বাসায় কাপড় ইস্ত্রি করার সময় আসাদুজ্জামান সাদি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মুত্যৃ হয়।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।