গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের আদায় ৭৫ হাজার টাকা


প্রকাশিত: ১১:৩৭ এএম, ০৪ জুন ২০১৫

গাজীপুরে দুটি বেকারি ও একটি মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা গেছে, অস্বাস্থ্যকর ও অপরিষ্কার পরিবেশে খাদ্য উৎপাদন ও ক্ষতিকর রং ব্যবহার করায় জয়দেবপুর শহরের বি-বাড়িয়া একতা বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, অস্বাস্থ্যকর ও অপরিষ্কার পরিবেশে খাদ্য উৎপাদন করা, ক্ষতিকর রং ব্যবহার এবং উৎপাদনের তারিখ ও মূল্য উল্লেখ না করায় একই এলাকার মাহিন ফুড অ্যান্ড বেকারিকে ২০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকার টাঙ্গাইল সুইট মিটকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এ জরিমানা আদায় করেন। এসময় জেলা মার্কেটিং অফিসার মুহাম্মদ আব্দুছ ছালাম উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।