বরিশালে ৫০ মণ জাটকা আটক
জেলার মেহেন্দীগঞ্জের শ্রীপুর সংলগ্ন নদী থেকে প্রায় ৫০ মণ জাটকা আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার দিবাগত রাত ৮টায় আড়িয়াল খাঁ নদীতে ঢাকাগামী দুটি লঞ্চে এ অভিযান চালানো হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বরিশাল কোস্টগার্ডের গোয়েন্দা স্টাফ আবদুল মোমিন জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে কোস্ট গার্ডের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ অভিযানের নেতৃত্ব দেন চিফ পেটি অফিসার এম আমিনুল হক।
তিনি আরো জানান, আটক জাটকাগুলো বরিশালে এনে জেলা মৎস অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে দুঃস্থ ও গরীবদের মধ্যে বিতরণ করা হবে।
এলএ