গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান : আটক ৩০


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০৬ জুন ২০১৫

গাজীপুর মহানগরীর টঙ্গীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। আটকদের মধ্যে ১৪জন নারী এবং ১৬জন পুরুষ রয়েছে। শনিবার দুপুরে তাদের গাজীপুরের আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী এলাকার আবাসিক ‘হোটেল অনামিকা’, ‘হোটেল টঙ্গী’ ও ‘হোটেল স্বাগতম’ এ শুক্রবার রাতে অভিযান চালিয়ে আসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে আটক করা হয়।
                        
মো. আমিনুল ইসলাম/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।