উজিরপুরে ইয়াবাসহ ৩ যুবক আটক


প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ০৬ জুন ২০১৫

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেটসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক যুবকরা হলেন- ঝালকাঠী জেলার বাউকাঠি গ্রামের আহসান মিয়ার ছেলে মো. সজল (২৫), জাহাঙ্গীর হোসেনের ছেলে রিফাত হাসান (২৫) ও মান্নান হাওলাদারের ছেলে মো. রফিক হাওলাদার (৩৮)।

উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম জানান, চাঙ্গুরিয়া গ্রামে দীর্ঘদিন ধরে মাদক সেবনকারী ও ব্যবসায়িদের আনাগোনা চলে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সড়কে চেকপোষ্ট বসিয়ে কয়েকটি মটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাদের (আটক যুবকদের) কাছ থেকে ২৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ৩ যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান ওসি মো. নুরুল ইসলাম।

সাইফ আমীন/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।