রূপগঞ্জে ২ কিলোমিটারের দীর্ঘ মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:৪৮ এএম, ২৮ আগস্ট ২০১৭

২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকারী ও হামলাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই কিলোমিটারব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ নেতাকর্মীসহ স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী।

সোমবার সকালে কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া গাজী বাইপাস সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, কায়েতপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার কামাল আহম্মেদ রঞ্জুর উদ্যোগে ২১ শে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনাকারী তারেক জিয়া ও লুৎফর রহমান বাবরের ফাঁসির দাবিতে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে রাখেন, কামাল আহম্মেদ রঞ্জু, যুবলীগ নেতা নূর হাসান, আজাহারুল ইসলাম মানিক মিয়া, স্বেচ্চাসেবক লীগ সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইউপি সদস্য ওমর ফারুক, ফেরদৌসি আহম্মেদ, সাহিদা বেগম ও নজরুল ইসলাম প্রমুখ।

মীর আব্দুল আলীম/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।