কুমিল্লায় স্কুলছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি


প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৭ জুন ২০১৫

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে জিহাদ নামের এক স্কুলছাত্রকে অপহরণ করেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। পরে মোবাইল ফোনে তার স্বজনদের কাছ থেকে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

পুলিশ ও অপহৃত স্কুলছাত্রের পারিবারিক সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর মির্জাপুর গ্রামের প্রবাসী বাবুল মিয়ার একমাত্র ছেলে জিহাদ (৮) কে শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে থেকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা কৌশলে অপহরণ করে নিয়ে যায়। পরে রাত ৯টার দিকে মোবাইল ফোনে সন্ত্রাসীরা জিহাদকে অপহরণ করেছে বলে তার মা শাহেনা বেগমকে জানায় এবং ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি পুলিশকে জানালে জিহাদকে হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা। এ বিষয়ে রোববার জিহাদের চাচা শহিদ মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় অপহরণ মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে রোববার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জীবন হাজারী জানান, মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে স্কুলছাত্র জিহাদকে উদ্ধারে মাঠে নেমেছে পুলিশ।

মো. কামাল উদ্দিন/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।