কক্সবাজারে অস্ত্রসহ কিশোর গ্রেফতার
কক্সবাজারের জেল গেইট এলাকা থেকে এক কিশোরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম আবুল কাশেম ওরফে পিচ্চি কাশেম (১৭)। সে স্থানীয় নুরুল আলমের ছেলে। তার কাছ থেকে একটি এলজি, তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান, ডিবি পুলিশের এসআই ইমন কান্তির নেতৃত্বে পুলিশদল রাত সাড়ে ১০ টার দিকে জেল গেইট এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি কাশেমকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ইতোপূর্বেও অস্ত্র মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।
সায়ীদ আলমগীর/এসএইচএস