গাজীপুরে কলোনিতে অগ্নিকাণ্ডে ১৫০টি ঘর ভস্মিভূত


প্রকাশিত: ০৩:৪১ এএম, ০৮ জুন ২০১৫
ফাইল ছবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কলোনির অন্তত ১৫০টি ঘর পুড়ে গেছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বাইমাইল পশ্চিমপাড়া এলাকার আকরাম হোসেনের দুই ছেলে মো. শহিদুল ইসলাম ও আনোয়ার হোসেনের টিনশেডের কলোনিতে আগুন লাগে। স্থানীয় লোকজন আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর, টঙ্গী ও সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে ওই কলোনির প্রায় দেড় শতাধিক ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
                            
মো. আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।