কক্সবাজার সৈকতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১


প্রকাশিত: ০৪:২৩ এএম, ০৮ জুন ২০১৫

কক্সবাজার শহরের সমিতিপাড়া সমুদ্র সৈকত এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আবদুস সাত্তার (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সমিতিপাড়ার বাগানপাড়া এলাকার মৃত জাকারিয়ার ছেলে। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। সাত্তার পোনা আহরণ করে সংসার চালাতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাত্তার সৈকতে পোনা ধরে তা বাছাই করার জন্য তীরে আসছিল। এমন সময় একটি প্রাইভেটকার হঠাৎ বালিয়াড়িতে নেমে তাকে ধাক্কা দেয়। এতে সাত্তার ঘটনাস্থলেই মারা যান।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক গাড়ি ও চালককে সনাক্তের চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।