গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১২


প্রকাশিত: ০২:১১ পিএম, ০৮ জুন ২০১৫

গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ১২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকালে গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহের হালুয়াঘাট থানার খররাকুড়ি গ্রামের আ. মোতালেবের ছেলে কামরুল ইসলাম (২৯) ও গলই ভাংগা গ্রামের বাদশা সরকারের ছেলে রানা (৩৬), গাইবান্দার সাদুল্যাপুর থানার উত্তর রসুলপুর গ্রামের রহেত মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৬) ও মহেশপুর গ্রামের আ. জব্বারের ছেলে আল মামুন (২৭), ৫নং ফরিদপুর গ্রামের বাদশা সরকারের ছেলে মো. রানা (২৬) ও মেছের শেখের ছেলে মোহাম্মদ শেখ (২৪), কুড়িগ্রাম জেলার অলীপুর থানার রতি দ্বীপের চর এলাকার নূরুল ইসলামের ছেলে রাশেদুল (২২), শেরপুর সদরের সাতপাখিয়া গ্রামের গুমেজ আলীর ছেলে আলামি (২৭) ও হেরুয়া বাজারীপাড়া গ্রামের জৈইন উদ্দিনের ছেলে নজরুল ওরফে ফকির (৩৫) ও শ্রীবর্দী থানার টাঙ্গাইরপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে জহির (১৮) এবং রংপুরের পীরগঞ্জ থানার আগাচতরা গ্রামের সাইদ প্রধানের ছেলে ফিরোজ প্রধান (১৮) ও একই গ্রামের আ. লতিফ মন্ডলের ছেলে মিঠু মন্ডল (২৩)।

পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, রোববার রাতে একদল ডাকাত কালিয়াকৈরের কোনো এক চাউলের গোডাউনে ডাকাতি করবে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ মহানগরীর ভোগড়া এলাকার রিয়াজ পেট্রল পাম্পের কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে গ্রিল কাটার যন্ত্র, চাপাতি, ছুরি ও ধারালো অস্ত্র উদ্ধার করে।

তিনি আরো জানান, এ ঘটনায় পর মহানগরীর সালনা এলাকা থেকে হীরা (৭) নামে এক অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। আর অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহানগরীর নগপাড়া এলাকা থেকে আনোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী জুবেদাকে (২০) গ্রেফতার হয় বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।