টঙ্গীতে ঝুটের গুদামে আগুন


প্রকাশিত: ০৪:০৯ এএম, ০৯ জুন ২০১৫
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা ঝুট ও বিভিন্ন মালামাল পুড়ে যায়। সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহুর্তে আগুন কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। এতে গুদামের ভেতরে ও কক্ষে থাকা বিভিন্ন ঝুট এবং অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে স্থানীয়দের সহায়তায় দমকলকর্মীদের প্রায় ২ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
                        
মো. আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।