মণিরামপুরে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৭
প্রতীকী ছবি

যশোরের মণিরামপুরে রাশিদা আক্তার (১৪) নামে এক কিশোরী প্রতিবেশী চাচার দ্বারা ধর্ষণের শিকার হয়ে লজ্জা-অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে।

গত রোববার সে বিষপান করলে শুক্রবার মধ্যরাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শনিবার দুপুরে হাসপাতালে তার ময়নাতদন্ত হয়েছে।

এদিকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচা সজীব মোড়লকে শুক্রবার প্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তাকে যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

কিশোরীর বাবা রতন মোড়ল জানান, গত শনিবার ঈদের রাতে প্রতিবেশী চাচা সজীব মোড়ল রাশিদাকে ফুঁসলিয়ে বাড়ির পাশে বাগানে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে লজ্জায় রাশিদা রোববার বিষপান করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় রতন মোড়ল ধর্ষণের অভিযোগ তুলে মণিরামপুর থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় শুক্রবার মনিরামপুর থানা পুলিশের এসআই ফিরোজ ইকবাল ধর্ষক সজীব মোড়লকে গ্রেফতার করে।

মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকারম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ধর্ষণের কথা স্বীকার করেছে। আর মৃত রাশিদাকে শনিবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিলন রহমান/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।