শ্রীপুরে ডাকাতি : ৩ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট


প্রকাশিত: ০৮:০৩ এএম, ১১ জুন ২০১৫

গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাড়ীর সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাড়ে ৩ লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। বুধবার দিবাগত রাতে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের কাজী আলমের বাড়ীতে ডাকাতির ঘটনাটি ঘটে।

ডাকাতির শিকার গৃহকর্তা কাজী আলম জানান, বুধবার রাত আনুমানিক তিন টায় ১০/১৫ জনের মুখোশ পরিহিত সশস্ত্র এক দল ডাকাত শোবার ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতেরা বাড়ীর লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাড়ে ৩ লাখ টাকা, দুই ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুটে নেয়। এসময় গৃহকর্তা ডাকাতের ভয়ে পেছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, রাতেই আমিসহ এক দল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডকাতি হওয়া মালামাল উদ্ধারের জন্য টিম গঠন করে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

মোঃ আমিনুল ইসলাম /এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।