গাজীপুরে জেন্ডার বিষয়ক কর্মশালা


প্রকাশিত: ১২:০২ পিএম, ১৩ জুন ২০১৫

`মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব` (মেজনিন) কর্মসূচির উদ্যোগে ব্র্যাকের জেন্ডার জাস্টিজ অ্যান্ড ডাইভারসিটি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মেজনিন কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেশালিস্ট ঝর্ণা রাণী দাস। কর্মশালায় বক্তব্য রাখেন কর্মসূচির সিনিয়র স্পেশালিস্ট সাঈদা সোগরা, জুনিয়র স্পেশালিস্ট হেলেনা মোরসালিন ও সিনিয়র জেন্ডার ট্রেইনার রায়হানা পারভীন প্রমুখ। দিনব্যাপী এ কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশ নেন।

আমিনুল ইসলাম/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।