রাজশাহীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু


প্রকাশিত: ০১:১৪ পিএম, ১৩ জুন ২০১৫

রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নগরীর রেশম কারখানা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বালুবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপরে পড়ে যান। পরে ট্রাকের পেছনের চাকা লোকটির মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুবুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে চালকসহ আটকের চেষ্টা চলছে।

শাহরিয়ার অনতু/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।