বিদ্যুতের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন


প্রকাশিত: ০৮:১৪ এএম, ১৪ জুন ২০১৫

বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জের চনমানিকদাহ আশ্রায়ন প্রকল্পের বাসিন্দারা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে এ মানববন্ধন হয়।

চরমানিকদাহ আশ্রয়ন প্রকল্প-২ এর বাসিন্দা মিনতি শীল (৩৬) বলেন, দীর্ঘ ৩ বছরেও তাদের আশ্রয়ন প্রকল্পে বিদ্যুৎ সংযোগ না দেয়ায় ১৫০টি পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। প্রচণ্ড গরমে তারা পরিবার পরিজন নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন। শিশুসহ অন্যরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। আশ্রয়ন প্রকল্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য ইতিপূর্বে খুঁটি পোতা হলেও দেড় মাস আগে­ পল্লী বিদ্যুৎ সমিতি`র পক্ষ থেকে সেসব খুঁটি সরিয়ে নেওয়া হয়।

আশ্রয়ন প্রকল্পের অপর বাসিন্দা মো. হাবিবুর রহমান মোল্লা (৩০) বলেন, বিদ্যুতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ জেলা প্রশাসকের কাছে আমরা আবেদন করেছি। প্রকল্পের বাসিন্দরা সকলে মিলে চাঁদা তুলে দিয়েছি।

বিল্পব মো­ল্লা জানান, আমাদের পরে প্রতিষ্ঠিত মানিকদাহ, পুকুরিয়া ও ঘোড়াদাইড়সহ অন্যান্য অশ্রায়ন প্রকল্পে বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও আমাদের এখানে কোন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। অবিলম্বে আমাদের বিদ্যুৎ সংযোগ দিয়ে দুর্ভোগ নিরসনের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

এসএম হুমায়ূন কবীর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।