গাজীপুরে বজ্রপাতে ২ জন নিহত


প্রকাশিত: ০৮:১৩ এএম, ১৫ জুন ২০১৫
প্রতীকী ছবি

গাজীপুরে বজ্রপাতে ২ জন নিহত এবং অপর ২ জন আহত হয়েছেন।  সোমবার দুপুর ১২টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাওজোর এলাকার আলমের ছেলে জুয়েল (২৮) ও একই এলাকার ওবায়দুল (২৮)।  আহতরা হলেন, একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে আমান উদ্দিন (২০) ও মুজিবুর রহমানের ছেলে মো. জনি (২৮)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে নাওজোর মাহবুব ফিলিং স্টেশনের উত্তর প্বার্শে বালুর মাঠে ফুটবল খেলতে যাওয়ার পথে বজ্রপাতে ওই ৪ জন আহত হন।  পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল ও ওবায়দুলকে মৃত ঘোষণা করেন।  আহত অপর ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, নিহত ২ জনকে মৃত অবস্থায় আনা হয়েছিল।
                    
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।