ফতুল্লায় মাদকসহ ২ ছাত্রদল নেতা গ্রেফতার


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১৫ জুন ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল আলম ওরফে আরিফ (৩২) কে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি মটরসাইকেল জব্দ করা হয়। সোমবার সকালে কাশিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সামছুলের নেতৃত্বে এক দল পুলিশ কাশিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় কাশিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল আলম ওরফে আরিফকে গ্রেফতার করা হয়।

এছাড়া আরিফের সঙ্গে থাকা মিঠুকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার এবং একটি মটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-২১-২১৭৯) জব্দ করা হয়। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে।


শাহাদাৎ হোসেন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।