গাজীপুরে এসি বিস্ফোরণে যুবক দগ্ধ


প্রকাশিত: ১০:২৬ এএম, ১৫ জুন ২০১৫

গাজীপুরে এসি বিস্ফোরণে আবু হানিফ (৩০) নামে এক যুবক মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তিনি ময়মসসিংহের পাগলা থানার ছোটবড়ইহাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সোমবার দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন জানান, দুপুরে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের একটি ক্লিনিকের সামনে বিলবোর্ড লাগাছিলো আবু হানিফ। এ সময় পাশে থাকা একটি এয়ার কন্ডিশনার (এসি) হঠাৎ বিস্ফোরণ হয়। এতে হানিফ মারাত্মকভাবে দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার্ড করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, আবু হানিফের শরীরে প্রায় ২৫ শতাংশ ঝলসে গেছে।

আমিনুল ইসলাম/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।