উজিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৫ জুন ২০১৫
প্রতীকী ছবি

বরিশালের উজিরপুর উপজেলার রাখালতলা গ্রামে পানিতে ডুবে সৃষ্টি দাস (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ৩টার দিকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সৃষ্টি ওই গ্রামের সুভাষ দাসের মেয়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার  ডা. আলাউদ্দিন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, সৃষ্টি খেলতে গিয়ে সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পুকুরে ভাসমান অবস্থায় সৃষ্টিকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। তার আগেই সৃষ্টির মৃত্যু হয়।

সাইফ আমীন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।