মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন : গ্রেফতার ১


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৫ জুন ২০১৫

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস মাঝিকে (৩৫) কুপিয়ে হত্যা মামলায় কামাল সিকদার নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারকৃত কামাল সিকদারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত কামাল সিকদার লস্করপুর গ্রামের বাচ্চু সিকদারের ছেলে।

মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) উজ্জ্বল কুমার দে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার ভোরে লস্করপুর গ্রামের নিজ ঘরে ইদ্রিস মাঝিকে কুপিয়ে হত্যা করে তার ফুফাতো ভাই ইকবাল হোসেন ও তার সহযোগীরা।

এ ঘটনায় নিহতের বোন সখিনা খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে ওসি জানান ।

সাইফ আমীন/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।