বাঞ্ছারামপুর পৌরসভার প্রথম মেয়র হলেন টিপু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৫ জুন ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচনের সবকটি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন খলিলুর রহমান (টিপু মোল্লা)।

সহকারী রিটার্নিং কর্মকর্তা সৌমেন বিশ্বাস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়র পদে খলিলুর রহমান (টিপু মোল্লা) ‘জগ’ প্রতীক নিয়ে ৫ হাজার ২২৩ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. তোফাজ্জল হোসেন `কম্পিউটার` প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬০০ ভোট।

উল্লেখ্য, নির্বাচনে মেয়র পদে ১০ জন, কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।