টঙ্গীতে শিল্পপতির টাকা ও পিস্তল ছিনতাই


প্রকাশিত: ০৭:৪১ পিএম, ১৬ জুন ২০১৫

গাজীপুরের টঙ্গীতে এক শিল্পপতির কাছ থেকে নগদ দুই লাখ টাকা ও একটি বিদেশি পিস্তলসহ মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। মঙ্গলবার রাত ৮টার দিকে টঙ্গীর কামারপাড়া ব্রীজের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের ভোগড়া এলাকার গরীব এন্ড গরীব সোয়েটার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল হক কারখানা থেকে নিজ গাড়ি যোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

রাত ৮টার দিকে টঙ্গীর কামারপাড়া ব্রীজে পূর্ব পাশে পৌঁছালে অজ্ঞাত ছিনতাইকারীরা তার গাড়ির গতিরোধ করে। এসময় তারা গাড়ির কাঁচ ভেঙ্গে শিল্পপতির ব্যবহৃত একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

শিল্পপতি নাজমুল হকের বরাত দিয়ে টঙ্গী থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, ছিনতাইকারীরা তার দুই লাখ টাকা, লাইসেন্স করা একটি বিদেশি পিস্তল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
                        
মোঃ আমিনুল ইসলাম/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।