ফুচকা খেয়ে যুবকের মৃত্যু, অসুস্থ ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:৫৯ এএম, ০১ অক্টোবর ২০১৭

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের কিশোর কুমার সাধক (২৩) নামে এক যুবক খাদ্যে বিষক্রিয়ায় মারা গেছেন। শনিবার বিকেলে রাজধানীর কলেরা হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন অসুস্থ হয়ে একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহত কিশোর কুমার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নিতাই নন্দ সাধকের ছেলে।

এ ঘটনায় একই গ্রামের ননী গোপাল দাশ (২২), তুষার দাস (২২), পাশের গিদুরিয়া গ্রামের কার্তিক চন্দ্র বড়াই (২৩) ও রাজ চন্দ্র বড়াইকে (২২) ঢাকার মহাখালী কলেরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাকীব নাজমুল জানান, বৃহস্পতিবার বিকেলে পূজার আনন্দে কিশোর কুমারসহ ৬ বন্ধু গিধোরিয়া বৈরাগীর এলাকায় বিকেলে ঘুরতে বের হন। এ সময় তারা একটি ভ্রাম্যমাণ দোকান হতে ফুচকা খেলে রাতে সকলের ডায়রিয়া শুরু হয়। পরে তাদের মগাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস জানান, হাসপাতালে আনার আগেই কিশোর কুমার মারা গেছেন।

আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।