ভারত থেকে অনুপ্রবেশের সময় বেনাপোলে ২৪ জন আটক
যশোরের বেনাপোল সীমান্তের অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় শিশুসহ ২৪ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বেনাপোল-গাতিপাড়া সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, যশোরের মালতি পাল (৪০), চৌগাছা উপজেলার শেফালী (২৫), রওশন আরা (৩৫), নড়াইলের শাহানা বেগম (২৫), জুই (৮), নড়াইলের কাজল রানা ঘোষ (৪০), মাগুরার শিল্পী (৩০), পারুল (৩২), পুলমিয়া তালুকদার (৪০), বাগেরহাটের কাদের আকন (৩৪), রেজাউল (৩০), দিদার শেখ (৩২), মাহাফুজা (২০), মাদারীপুরের পূর্ণ মণ্ডল (৪৮), কুমিল্লার হুমায়ুন কবীর (৩০), সাদ্দাম (২১), নাটোরের আজমল সরদার (২৬), গোপালগঞ্জের লোপা বিশ্বাস (১৮), ইশা (২), চাঁদপুরের আমিনুল ইসলাম (২৮), রুবেল মৃধা (২১), রাজবাড়ীর রুবেল প্রামাণিক (২৫), বরিশালের তানিয়া (৩৮) ও শরিয়তপুরের পাখি (২২)।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জাগো নিউজকে জানান, আটক সবাই বাংলাদেশি। তারা ভারতের বিভিন্ন শহরে বাসা-বাড়ি ও শিল্প কারখানায় কাজ করতেন। সেখান থেকে দালালের মাধ্যমে বাড়িতে ফেরার সময় বিজিবির হাতে আটক হন। পরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে। দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।
মো. জামাল হোসেন/এমজেড/আরআইপি