শ্রমিককে চাপা দিয়ে পালিয়ে গেল ট্রাক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৫৮ এএম, ০৬ অক্টোবর ২০১৭
প্রতীকী ছবি

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীনুর বেগম (২২) স্থানীয় রিদিশা গার্মেন্টের অপারেট ছিলেন।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আব্দুল হাই জানান, সকাল ৮টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনগর পাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক শাহীনুরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শাহীনুর মারা যান।

এ খবরে সহকর্মীরা কারখানা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন এবং মহাসড়কটি অবরুদ্ধ করে রাখেন। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বিঘ্নিত হয়।

খবর পেয়ে পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৮টার দিকে গাড়ি চলাচল শুরু হয়। আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।