গাজীপুরে কাভার্ডভ্যান-ট্রাক সংঘর্ষে সহকারী নিহত


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ১৯ জুন ২০১৫

গাজীপুরে কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষে এক সহকারী (২০) নিহত হয়েছেন। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। তিনি ওই ট্রাকের সহকারী ছিলেন।
 
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায়-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. বাহার আলম জাগো নিউজকে জানান, সকালে হোতাপাড়া এলাকায় মহাসড়কের পশ্চিমপাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ময়মনসিংহগামী একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের সহকারী মারা যান।

দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন।
            
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।