গাজীপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে আগুন


প্রকাশিত: ০৫:২৮ এএম, ২০ জুন ২০১৫

গাজীপুরে সুতার ব্যারেলবাহী কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে উভয় বাহনে আগুন লেগে যায়। শুক্রবার রাত পৌনে ১টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক আহত হয়েছেন। তার নাম পরিচয় জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জাগো নিউজকে জানান, চট্টগ্রাম থেকে গাজীপুরগামী কাভার্ডভ্যানের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি চলন্ত কাভার্ডভ্যানের চাকায় আটকে যায় এবং ঘর্ষণের ফলে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। পরে তা মোটরসাইকেল ও সূতার ব্যারেলবাহী ওই কাভার্ডভ্যানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সোয়া ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে মোটরসাইকেলটি এবং কাভার্ডভ্যানের আংশিক পুড়ে গেছে। স্থানীয়রা চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
                    
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।