ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:০৬ পিএম, ১১ অক্টোবর ২০১৭
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় শিশুটির চিৎকারে তার মা ছুটে আসলে লম্পট হাকিম (৩৬) পালিয়ে যায়।

বুধবার দুপুরে ফতুল্লার পঞ্চবটিস্থ বোরাক পরিবহনের পেছনের বস্তিতে এ ঘটনা ঘটে। শিশুটি হরিহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে।

শিশুটির মা জানান, তার স্বামী দিনমজুর। তিনি দুপুরে ঘরের বাইরে কাজ করছিলেন। সেই সুযোগে প্রতিবেশী হাকিম কৌশলে তার মেয়েকে ঘরের ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকারে তিনি ঘরে এসে তাকে উদ্ধার করেন। পরে হাকিমকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, পঞ্চবটির একটি শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে।

শাহাদাত হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।