চট্টগ্রামে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন
চট্টগ্রাম মহানগরীর বাদুড়তলা এলাকায় দুলাভাইয়ের হাতে শ্যালক খুন হয়েছেন । নিহত শ্যালকের নাম তৌহিদ আলম । রোববার ভোর রাতে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে আটক করেছে পুলিশ। চকবাজার থানার অফিসার ইনচার্জ আজিজ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, তৌহিদুল আলমের বড় বোন বাদী হয়ে থানায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এআরএস/পিআর/এসআরজে