আগৈলঝাড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার সকালে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ের হলরুমে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সংস্থার নির্বাহী পরিচালক মো.বদিউল আলমের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.তাকিবুর রহমান খান, এনজিও কর্মকর্তা পলশাহা, এনজিওর হিসাবরক্ষক অমরেশ রায়, সচিব মিঠুমধু প্রমুখ।
সভায় ৬০জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এসএস/পিআর